প্রথমার্ধে ব্রাজিলের দুর্ভাগ্যের ওপর ব্রুইনের বুলেট

 

ম্যাচের ৮ মিনিটে দুর্ভাগ্যের শুরু ব্রাজিলের। কর্নার কিকে থিয়াগো সিলভার টাচ পোস্টে লেগে ফিরে আসে। যে ডিফেন্স নিয়ে ব্রাজিলের এত গর্ব সেই ডিফেন্সের ভুলেই এগিয়ে যায় বেলজিয়াম। ফার্নান্দিনহোর হাতে লেগে বল জালে জড়ায়।

১-০ তে পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া ব্রাজিলের মাথায় চাপের পাহাড় তুলে দেন ডি ব্রুইনে। ৩১ মিনিটে রোমেলু লুকাকুর কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে করা বুলেট গতির শটে একেবারেই অসহায় ছিলেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন।

৩৫ মিনিটে পোস্টের মধ্যে আনমার্ক জেসুস সহজ হেড বাইরে পাঠিয়ে দেন। পরের মিনিটে পর পর দু’টি দুর্দান্ত সেভ করে ব্রাজিলকে হতাশ করেন বেলজিয়াম গোলরক্ষক থিবাউট কৌরটোইস।

প্রথমার্ধে ব্রাজিলের গোছালো অ্যাটক রুখে কাউন্টান অ্যাটাকে খেলার কৌশলটা পুরোপুরি কাজে লাগিয়েছে বেলজিয়াম। সফলও হয়েছে। প্রথমার্ধ শেষ করেছে ২-০ গোলের স্বাস্থ্যকর ব্যবধানে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.