ব্রাজিল-বেলজিয়ামের মুখোমুখি রেকর্ড কী বলছে? বলছে, পাত্তাই পাবে না বেলজিয়াম। কিন্তু এই বিশ্বকাপে বেলজিয়ামও নতুন করে লিখতে চাইছে সবকিছু। ইতিহাস-রেকর্ড…স-ব
সর্বশেষ যেবার বিশ্বকাপে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল, ব্রাজিল ট্রফি জিতেই শেষ করেছিল! ২০০২ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের মুখোমুখি হয় ব্রাজিল। সেবার তারা জেতে ২-০ গোলে। শেষ পর্যন্ত জেতে ফাইনালও! ১৬ বছর পর আবার এই দলের মুখোমুখি ব্রাজিল। ১৬ বছরের শিরোপার অপেক্ষা ঘোচাতে আজ আরেকটি ধাপ পেরিয়ে যেতে চায় সেলেসাওরা।
| ম্যাচ | ব্রাজিল | বেলজিয়াম | ড্র | |
| মোট | ৪ | ৩ | ১ | ০ |
| বিশ্বকাপ | ১ | ১ | ০ | ০ |
| র্যাঙ্কিং | ২ | ৩ | ||
| গোল | ১০ | ৬ |
| ২০০২ সালে দ্বিতীয় রাউন্ডে বিশ্বকাপে দুই দলের একমাত্র ম্যাচে রিভালদো ও রোনালদোর গোলে জিতেছিল ব্রাজিল। এরপর আজই দুই দলের প্রথম দেখা |
| ১৯৬৩ সালে প্রীতি ম্যাচে দুই দেশের প্রথম দেখায় ৫-১ গোলে জিতেছিল বেলজিয়াম |
| টানা তিন ম্যাচ ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। বেলজিয়াম শেষ আটে উঠেছে টানা চার ম্যাচ জিতে |
| বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে সাত ম্যাচে মাত্র দুটি জয় বেলজিয়ামের। বাকি পাঁচ ম্যাচের চারটিতেই হার। হেরেছে সর্বশেষ দুই ম্যাচেও, ২০০২ সালে ব্রাজিল ও ২০১৪ সালে আর্জেন্টিনার কাছে |
| সর্বশেষ তিনটি বিশ্বকাপেই ইউরোপীয় দলের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল |
| টানা ১৫ ম্যাচে অপরাজিত ব্রাজিল, বেলজিয়াম অপরাজিত টানা ২২ ম্যাচে |
| কোয়ার্টার ফাইনাল |
| টানা সপ্তম কোয়ার্টার ফাইনাল খেলছে ব্রাজিল। সব মিলিয়ে খেলেছে রেকর্ড ১৮ বার |
| ১৯৮৬ ও ২০১৪ সালের পর তৃতীয়বার কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম |
| শুধু ১৯৮৬ সালে কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালে উঠেছিল বেলজিয়ানরা |


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.