মোঃ নেজাম উদ্দিন।
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজারে সমাগম হয়েছে কয়েক লক্ষাধিক পর্যটকের। পর্যটকদের নিরাপত্তা বিধানে এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরনে সী বিচ এবং বীচ সংলগ্ন রেস্তোরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে গতকাল ২০ জুন (মঙ্গলবার) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সুগন্ধা পয়েন্টে কড়াই রেস্তোরা এবং লাজিজ বিস্ট্রো রেস্টুরেন্টে পঁচা বাসী খাবার ফ্রীজে রাখা, অপরিছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ, প্রভৃতি কারনে ৪০০০০/ টাকা জরিমানা করা হয় । এবং সী বীচে পর্যটকদের হয়রানির অভিযোগে একজন কে ২০০০ হাজার টাকা জরিমানা,করা হয়। ২০ টি লাইফ টিউব এবং১৫ টি কিটকট জব্দ করা হয়। এছাড়া পর্যটকদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার সমাধান দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় ।

অভিযানে জেলা প্রশাসনের পেশকার মো. জসীম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তরুন বড়ুয়া, ১৫ আনসার ব্যাটেলিয়ন এবং বীচ কর্মী উপস্থিত ছিল। সাউফুল ইসলাম জয় জানান পর্যটকরা যাতে হয়রানীর শিকার না হয় সেদিকে মাননীয় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন মহোদয় সজাগ আছেন। আমরা কাজ করে যাচ্ছি ।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.