গত ১৮ জুন অনলাইন পোর্টার কক্সবাজার নিউজ ডট কমে প্রকাশিত “ভারুয়াখালীতে ইয়াবা সেবনে বাধা দেওয়ার হামলা যুবক আহত” শিরোনামে শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মানহানিকর। গত ১৪ জুন কি ঘটনা ঘটেছে ,কোথায় হয়েছে, এগুলো আমি কিছুই জানি না। সংবাদে ভারুয়াখালীর বড় চৌধুরী পাড়া এলাকার পরিধন শর্মার ছেলে নিবারন শর্মাকে আমি মারধর করেছি বলে উল্লেখ করা হয়েছে। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। আমি কোটিপতি ও ইয়াবা ব্যবসা বলে উল্লেখ করা হয়। আমি এলাকার অতি সাধারণ লোক। আমি আমার পাশের নদীতে কাকঁড়ার সায় বসিয়ে কোন রকম সংসার চালায়। আমি কোন ধরণের ইয়াবার সাথে সম্পৃক্ত নেই। নিবারন শর্মা নিজেই একজন মদদী, দিনে রাতে মদ খেয়ে মাতলামী করা ছাড়া আর কোন কাজ নেই। সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে যে সংবাদ ছাপিয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। সংবাদটি নিয়ে প্রশাসন, এলাকাবাসী ও সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
বিধু শর্মা, বড় চৌধুরী পাড়া ,ভারুয়াখালী, কক্সবাজার।
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২৫

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.