ওয়ান নিউজ ডেক্সঃ ৪ মাস ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি ভেবেছিলেন ঈদের আগেই মুক্তি পাবেন। কিন্তু সেটা সম্ভব হয়নি। পাঁচ বছরের সাজার বোঝা মাথায় নিয়ে ঈদুল ফিতর কারাগারেই করতে হচ্ছে খালেদাকে।
রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি খালেদা জিয়া। সেখানে ঈদ কিভাবে উৎযাপন করছেন, কি খাচ্ছেন এমন কৌতূহলী চোখ নিয়ে কারাগারের দিকে তাকিয়ে রয়েছেন দলটির নেতা কর্মী।
বিএনপির ভিতরে-বাহিরে রয়েছে এমন হাজারো জিজ্ঞাসু চোখ। কারাগারে কেমন কাটছে তাদের নেত্রীর ঈদ, কি খাচ্ছেন -এসব।
বিএনপি নেত্রী ঈদের দিন কি করছেন, সকাল শুরু হয়েছে কিভাবে এ সব বিষয়ে জানতে চাইলে কারাসূত্র জানায়, সকালে উঠে স্বাভাবিক দিনের মতোই ছিলেন খালেদা জিয়া। সকালের নাস্তাতে অল্প মিষ্টি দিয়ে সেমাই ও পায়েস খেয়েছেন।
আরও জানায়, খালেদা জিয়ার দুপুরের খাবারে পোলাও থাকবে,সঙ্গে থাকবে রুই মাছ এবং মাংস।
দুপুরে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন দলটির সিনিয়র নেতারা। জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তারা কারাগারের দিকে যাবেন।
এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা প্রত্যেক ঈদে নেত্রীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। আজ পারছিনা। তবে দুপুরে তার সঙ্গে দেখা করতে যাবো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.