নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজার সদর উপজেলা অন্তর্গত চৌফলদন্ডী ইউনিয়নের সমাজ সেবা মূলক সংগঠন চৌফলদন্ডী বহুমূখী সমাজ কল্যাণ সংঘ ইফতার মাহফিল ও দরিদ্র শিশুদের ঈদ পোশাক বিতরণ কার্যক্রম মোহাম্মদ শফি এর সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। সংগঠনের সদস্য মৌলানা এহেছানুল হক এর পবিত্র কুরআন তেলোওয়াত এর মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ওয়াজ করিম বাবুল,চেয়ারম্যান চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের আজীবন সদস্য জনাব মন্জুরুল ইসলাম, কবি ও আইনজীবি, জনাবা এড.সাকী-এ-কাউসার(সা্কী),জেলা ও দায়রা জজ আদালত কক্সবাজার, এড. আহমেদ ফারুক জেলা ও দায়রা জজ আদালত কক্সবাজার, মাহববুর রহমান উপজেলা নির্বাচন কর্মকর্তা কক্সবাজার, এড.নজরুল ইসলাম খান জেলা ও দায়রা জজ আদালত কক্সবাজার, শাহাজাহান মনির আজীবন সদস্য অত্র সংগঠনের ও সাধারণ সম্পাদক চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগ,জনাব রুহুল আলম দানু ,এম.ইউ.পি ,জনাব মাষ্টার কামাল,এম.ইউ.পি,ও সভাপতি চৌফলদন্ডী ইউনিয়ন বি.এন.পি, জনাব জে.এস.সাহেদ, শিল্পী বাংলাদেশ বেতার চট্টগ্রাম ও জনাব আশরাফুল হাসান রিশাদ, কার্যকরী সদস্য কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটি ।
এতে শুভেচ্ছা বক্তব্য করেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব ফোরকান আহমদ। পরে অতিথিবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য পেশ করেন। পরে ৬০ জন অসহায় দরিদ্র শিশুদের ঈদ পোশাক বিতরণ করা হয়। জনাব মৌলানা জামাল হোসাইন,এর মোনাজাত পরিচালনায় আল্লাহ নিকট অশেষ দোয়া কামনা করা হয় এবং প্রায় ৪০০ রোজাদারদের সম্মানে ইফতার বিতরণ করা হয়। এতে সংগঠনের সকল সদস্যবৃন্দের উপস্থিতি ও সহযোগিতায় উক্ত কার্যক্রম সম্পন্ন হয়। বক্তাগণ চৌফলদন্ডী বহুমূখী সমাজ কল্যাণ সংঘ এর বন্দনা করেন এবং আগামীতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সংবাদ প্রেরক
মোঃ নেজাম উদ্দিন
কক্সবাজার

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.