স্বপ্নের বাংলাদেশ কবি পরিষদ বাকপ এগিয়ে যাচ্ছে তার দুর্বার গতিতে
প্রতিষ্ঠাতা সভাপতিঃ কবি ওয়াসিম রহমান সানীর স্বপ্নের বাংলাদেশ কবি পরিষদ আজ সফলতার দ্বারপ্রান্তে। ২০১৪ সালের ১৭ এপ্রিল এই সাহিত্যনুরাগী কবি ওয়াসিম রহমান সানী সর্বপ্রথম একটি কবি পরিষদের স্বপ্ন দেখেন এবং প্রতিষ্ঠিত করেন বাংলার হাজারো লেখক-কবি ও পাঠকের বাংলাদেশ কবি পরিষদ। শত বাধা – বিপত্তি পেরিয়ে ২০১৮ সালের ১৭ এপ্রিল বাকপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান বাকপের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী ও সাহিত্যনুরাগী জনাব সারোয়ার আলম। তিনি বাকপ অনুষ্ঠানে বজ্রকণ্ঠে বক্তব্য দ্বারা ঘোষণা করেন যে তিনি সবসময় বাকপের পাশে আছেন, থাকবেন। বাংলাদেশ জিসান এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর চেযারম্যান জনাব সারয়োর আলম বাংলাদেশ কবি পরিষদকে একটি অফিস উৎসর্গ করেন আর বলেন যে, কবি, সাহিত্যিক মন সর্বদাই পবিত্র তারা দেশ ও দশের কথা সবসময় তাদের লেখায় তুলে ধরার চেষ্টা করেন, তারা দেশকে ভালোবেসেই দেশের জন্য লিখেন। দেশের কালজয়ী আর সমসাময়িক ভাবনা এদেশের লেখক-কবিদের হৃদয়ে সবার আগে জাগ্রত হয়। সুতরাং সাহিত্যকে ভালোবেসেই সর্বপ্রথম এই বাংলাদেশের প্রথম কোনো মহতী ব্যক্তি জনাব সারোয়ার আলম, বাংলাদেশ কবি পরিষদকে একটি নির্দিষ্ট স্থান অর্থাৎ বাকপ অফিস উৎসর্গ করেছেন। বর্তমান বাকপ অফিস,৫০/৩ নয়াপল্টন আনন্দভবন, গলি ৩য় তলা ঢাকা। সাহিত্যমনা বাকপের নিবেদিত প্রাণ জনাব সারোয়ার আলম বলেন, লেখক-শিল্পী এদেশের সম্পদ,তারা তাদের সাংগঠনিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা দিবে মন খুলে তার জন্য একটি নির্দিষ্ট স্থান বা অফিস দরকার তারা কেন কষ্ট করবে এখানে ওখানে। এই মহতী ব্যক্তি জনাব সারোয়ার আলমের সহযোগিতা আর ভালোবাসায় প্রাণ ফিরে পেল প্রায় ২৮০০০ হাজার সদস্য সংখ্যা বিশিষ্ট সংগঠন এই বাংলাদেশ কবি পরিষদ। বাংলাদেশ কবি পরিষদের শ্রদ্ধেয় কবি আল- মঞ্জুর,কবি একান্ত চৌধুরী রানা, বিশিষ্ট কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি তানজিদ হাসান,কবি এন,জামান,কবি শেখ মোঃ ইকবাল, কবি ও শিল্পী আব্দুল মান্নান,কবি এবিএম মাহাবুবুল ইসলাম, কবি এনামুল হক,কবি শাহনূর ইসলাম,কবি ইব্রাহিম, কবি অনিতা পাণ্ডে, কবি সুমনা নাহার সুমি,কবি মেহেদী হাসান আকাশ,কবি ও সাংবাদিক রুবাইয়াৎ, কবি আতাউর রহমান রোদ্দুর, কবি সাইফুল তালুকদার সবুজ, কবি বাপ্পি সাহা,কবি মাজহারুল ইসলাম লালন।
এমন আরও অসংখ্য বাকপ প্রাণ আছে যাদের অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টায় বাংলাদেশ কবি পরিষদ আজ ন্যায়ের প্রতীকের মতো প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান বাকপ অফিসিয়ালি কার্যক্রম শুরু হয়েছে গত ২৪/৪/১৮ হতে। বাকপ অফিস, ৫০/৩ নয়াপল্টন, আনন্দভবন, গলি ৩য় তলা ঢাকা। বাকপ স্টাফ হিসেবে নিয়োজিত আছেন কবি শেখ সুমাইয়া সুলতানা।বক্তরা বলেন বাংলাদেশ কবি পরিষদকে আরও প্রসারিত করতে বাকপের সকল সদস্য দৃঢ় সংকল্পবদ্ধ সেই সাথে জনাব সারোয়ার আলমের প্রচেষ্টাই আমাদের সফলতার যথার্থ সহায়ক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.