পালংখালী ইউনিয়নবাসীর প্রতি চেয়ারম্যান গফুর উদ্দীন চৌধুরীর খোলা চিটি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান আবদুল গফুর চৌধুরী জনগনকে একটি খোলা চিঠি লিখেন তা হুবহু প্রকাশ করা হলো
#প্রিয় পালংখালীবাসী আসসালামু আলইকুম! আল্লাহর অশেষ মেহেরবাণীতে সকলে ভাল আছেন আশা করি। এদিকে আপনারা ছাড়া আমি ভাল নেই।১লা মের দিবাগত রাতে তাজুনিমারখোলা রোহিঙ্গা-গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অযথা আমাকে আসামী করা হয়েছে। আমি আইনকে শ্রদ্বা করি। তাই আমি আত্মগোপনে খুব কষ্টে সময় কাটাচ্ছি আপনারা ছাড়া।বিপদের এই কঠিন সময়ে আপনাদের প্রতি অনুরোধ রইল শান্ত থেকে সরকারী সব কাজে সহযোগিতা করবেন। আমার পরিবারে আমার অসুস্থ মেয়ে শিউলীকে দেখার কেউ নেই। অবুঝ মামণি খুব কাদঁছে। আল্লাহর রহমতের উপর ভরসা করে তাদের প্রতি খেয়াল রাখার অনুরোধ জানাই। আমি নির্দোষ। আমি ষড়যন্ত্রের শিকার। আমার ভূলত্রুুতি ক্ষমা করবেন।
ইতি
আপনাদের চির খাদেম
চেয়ারম্যান
গফুর উদ্দীন চৌধুরী,
৫নং পালংখালী ইউনিয়ন পরিষদ
উখিয়া,কক্সবাজার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.