সরকারী কলেজের জায়গার আদেশ অমান্য করে রাস্তা নির্মান আটক ৪
নেজাম উদ্দিন।
কক্সবাজার সরকারী কলেজের জায়গা দখল করে রাস্তা নির্মাণ কাজ বন্ধের আদেশ অমান্য করে কাজ অব্যাহত রাখায় ৪ শ্রমিক আটক করেছে উপজেলা প্রশাসন।
ইউএনও মোঃ নোমান হোসেন প্রিন্স এর নেতৃত্বে রবিবার ১৮ মার্চ দিবাগত রাত ১২ টার দিকে অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন-মোঃ ইসমাইল (৫৫), মোঃ জাফর উল্লাহ্ (৩০), মোঃ ছলিম উল্লাহ্ (২৮) এবং মোঃ নুর। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় রাস্তার নামে অবৈধভাবে প্রকল্প নিয়েছে, তাদের আইনের আওতায় আনা দরকার বলে মনে করেন এলাকাবাসি ।

এবিষয়ে ইউএনও বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে কক্সবাজার সরকারী কলেজ এ অবৈধভাবে মাটি ভরাটপূর্বক রাস্তা নির্মাণ ও পাহাড় কাটার সময় চারজন আটক করা হয়।
রাস্তার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের অাপত্তির প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.