শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযান,ইয়াবা সহ আটক -১
নিজস্ব প্রতিবেদকঃ
২১ নভেম্বর ,মঙ্গলবার শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাজেশ বড়ুয়ার নেতৃত্বে একটি অপারেশন টিম কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী কাষ্টমস অফিসের চেকপোষ্টের সামনে একটি মাইক্রোবাস যাহার নং চট্র মেট্রো চ – ১১-৫৮২৬ তল্লাশী করে এর ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্হায় ১০,০০০( দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।মাইক্রোবাস এর চালক নেজাম উদ্দিন (২৪) কে এ সংক্রান্তে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.