একজন কলেজ ছাত্রের প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি

 

 

সমপ্রতি রামু উপজেলা বিভিন্ন সমস্যা নিয়ে গনমাধ্যম মিড়িয়ায় বোরহান উদ্দিন রব্বানী প্রধানমন্ত্রী বরাবরে একটি খোলা চিঠি লিখেছেন তা ওয়ান নিউজে হুবহু প্রকাশ করা হলো। 

                                                     

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,

পএের প্রথমে আমার সালাম ও প্রাণভরা শুভেচ্ছা গ্রহণ করুন। আমার আশা নয় বিশ্বাস আপনি ভাল আছেন।

আমার বাড়ি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের তীরবর্তী এলাকা রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ঈদগড় ইউনিয়নে। আমি দ্বাদশ শ্রেণীর ছাএ ও আপনার একজন ক্ষুদে ভক্ত। আমাদের ঈদগড় ইউনিয়ন ও পাশ্ববর্তী ইউনিয়ন বাইশারীতে প্রায় (৫০০০০) হাজার লোখের বসবাস। দুটি ইউনিয়নের শহরে গমনের একমাএ রাস্তা বাইশারী-ঈদগড়-ঈদগাওঁ সড়ক। এই গুরুত্বপুর্ণ সড়কের বিভিন্ন অংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া ও এই সড়কের প্রধান সমস্যা নিয়মিত ডাকাতি ও অপহরণ। যদি ও সড়কটিতে পুলিশের দুইটি টহলচৌকি রয়েছে তারপর ও পুলিশের চোখ কে ফাকি দিয়ে দিনের আলো ও রাতের আধারে প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে ডাকাতি ও অপহরন। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার সাধারন যাএির পাশাপাশি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গামী ছাএ ছাএী যাতায়ত করে থাকেন। উক্ত দুটি ইউনিয়নের প্রায় ৫০০০০ হাজার মানুষ নিরপত্তাহীনতায় ভুগছে। পুলিশের একার পক্ষে এই ডাকাতি অপহরন বন্ধ কোনভাবেই সম্ভব হয়ে উটছেনা। আপনি দেশ ও জনগনের নিরাপত্তা দানে খুবই আন্তরিক। ম্যাডাম উক্ত এলাকার জননিরাপত্তার জন্য একটি সেনাক্যম্প স্থাপন ৫০০০০ লোখের প্রাণের দাবী হয়ে দাড়িয়েছে। ম্যাডাম সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনকের সপ্নকে বুকে ধারণ করে দেশের সর্বএ যখন মেগা প্রকল্প গুলো আপনার হাতে বাস্তবায়িত হচ্ছে টিক তখন ও আমার উল্লখিত ইউনিয়ন দুটি অবহেলিত। আপনার বলিষ্ঠ নেতৃত্বে আজ আমরা উন্নত বিশ্বের কাতারে দাড়ানোর সক্ষমতা অর্জন করছি। ম্যাডাম যতদিন আপনার হাতে দেশ পথ হারাবেনা এই সোনার বাংলাদেশ।

আজ আর নয়, ম্যাডাম আপনার রুপকল্প ২০২১ বাস্তবায়ন হউক ও আমার উল্লেখিত দুর্গম পহাড়ি এলাকাগুলোর জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে আর ও বেশি আন্তরিক হবেন বলে আশা করছি। আপনার সুস্তথা ও দীর্ঘ আয়ু কামনা করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

 ইতি

                   আপনার ক্ষুদে ভক্ত

       মোহাম্মদ বোরহান উদ্দীন রব্বানী।

ঈদগড়,রামু কক্সবাজার

               ২০-১০-২০১৭

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.