জনগণের সঙ্গে ভালো আচরণ করলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে : কাদের

ওয়ান নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলেছেন, জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।

শনিবার নগর ভবনের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত এক নাগরিক শোক র‍্যালির উদ্বোধন পূর্ব বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নেতাকর্মীদের সাবধান করে ওবায়দুল বলেন, ‘শোকের মাসে কেউ চাঁদাবাজি করবে না। চাঁদাবাজির মতো খারাপ কাজ থেকে দূরে থাকুন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানোর ষড়যন্ত্র চলছে এমন কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাকে (শেখ হাসিনা) ক্ষমতা থেকে হটানোর ষড়যন্ত্র চলছে।’

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নকে ধরে রাখতে হলে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে নাগরিক শোক র‍্যালির উদ্বোধনের পূর্বে সমাপনী বক্তব্যে সাঈদ খোকন বলেন, ‘সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে হলে শোক র‍্যালিকে শক্তিতে রূপান্তর করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।’

নাগরিক শোক র‍্যালি বিকেলে সোয়া ৪টায় শুরু হয়। থেকে যাত্রা শুরু করে। শোক র‍্যালি গুলিস্তান মাজার থেকে পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মৎস্য ভবনের সামনে থেকে শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে।

শোক সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল ওয়ার্ড কাউন্সিলরসহ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর ইসলাম সোহাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান অংশ নেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.