স্মৃতির ক্যানভাসে ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়
ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়। আমার মত আরো অনেকের স্বপ্নগুলো বেড়ে উঠার নেপথ্য চারনভূমি। জীবিন-জীবিকার তাগিদে আজ জেলা শহরে স্হায়ী হলেও আমার জন্ম ও বেড়ে উঠা বৃহত্তর ঈদগাঁওর সমৃদ্ধ এক গ্রামে। প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে কোন এক শীতের সকালে আব্বার হাত ধরে ভর্তি হয়েছিলাম স্বপ্নের এ ক্যাম্পাসে। এখানে ছড়িয়ে-ছিঁটিয়ে রয়েছে অনেক স্মৃতি। একসত্তর বর্ষপূর্তি উপলক্ষে আজ উৎসবে মেতেছে প্রিয় প্রাঙ্গন। কিন্তু বিতর্কিত, বেকার, জনবিচ্ছিন্ন ও এরশাদী মনোভাবাপন্ন কতিপয় ব্যক্তি এ মহতী উৎসবের আয়োজক ও মাইক-ব্যাটারী বনে যাওয়ায় এতে অংশ নিইনি। এদের সব কিছুতেই যথেষ্ট অসচ্ছতা। একে প্রকারান্তরে হরিলুটও বলা যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.