ইমাম খাইরঃ
মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে করোনা সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে
কক্সবাজারস্থ সাতকানিয়া লোহাগাড়া সমিতি।
২৬ মার্চ বিকালে সংগঠনটির উদ্যোগে লাবনী থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় আগত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ করা হয়।
পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক জেবর মুল্লুক এর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সমিতির আজীবন সদস্য আলহাজ্ব মোঃ শাহ আলম, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ লোকমান, বিশিষ্ট সাংবাদিক ইমাম খাইর, সমিতির কার্যকরী পরিষদ সদস্য মোঃ আলমগীর, নাসির উদ্দীন সুমন, সদস্য আলহাজ্ব মোঃ ইউনুস, মোঃ জোনায়েদ, মোঃ নাসির উদ্দীন, লালন, সৈয়দ, আয়ুব প্রমুখ।
উক্ত কর্মসূচিতে পর্যটক ও স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
সময়োপযোগী এই কর্মসূচি পালন করায় সাতকানিয়া লোহাগাড়া সমিতিকে ধন্যবাদ জানিয়েছে পর্যটক ও পর্যটন শহরের বাসিন্দারা।
একইভাবে বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে শহরের বাজারঘাটা, বড়বাজার, মাছবাজার, চাউলবাজার, এন্ডারসন সড়ক, পান বাজার সড়কসহ বেশ কয়েকটি পয়েন্টে করোনা সচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করে সাতকানিয়া-লোহাগাড়া সমিতি।
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৩৯

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.