রামু উপজেলা ছাত্রলীগের কালোরাত দিবস উদযাপন করেন ছাত্রলীগ নেতা রিয়া
বৃহস্পতিবার রাত ৯ টা১ মিনিটে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে শহীদ হওয়া বাঙ্গালির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রামু উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হোসাইন রিয়াদ।
শ্রদ্ধা নিবেদন শেষে রিয়াদ বক্তব্যে বলেন বাঙ্গালির উপর অত্যাচারের প্রতিশোধ নিতে জানে বাঙ্গালী। ২৫ শে মার্চ অত্যাচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাধীনতা এনেছে বঙ্গবন্ধুর বাঙ্গালী। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাঙ্গালী আজ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই বাঙ্গালী আজ বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেত্রীত্বে বাংলাদেশকে সাজাচ্ছে উন্নয়নের রোলমডেল হিসেবে। এমপি কমলের নেতৃত্বে কক্সবাজার রামুর উন্নয়নকে সমর্থন দিয়ে, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে সকল অপপ্রচার, ষড়যন্ত্র মোকাবেলা করে সুশিল ছাত্রসমাজকে সাথে নিয়ে রামু উপজেলা ছাত্রলীগের স্লোগান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার শপথ করছি।
এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা ছাত্রলীগ নেতা শাকিল বিন হোসাইন, অনিক চৌধুরী, মুসা রোমান, শিমুল কান্তি দে, কামরোছ, আনোয়ার হোসাইন, রেজাউল, নুরুল কবির আশিক, নূর আফতাব মাসুদ প্রমুখ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.