স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

রামু উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াদ

প্রেস বিজ্ঞপ্তিঃ

বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনের ৫০ বছর পূর্তিতে ৫০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন রামু উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হোসাইন রিয়াদ।

শুক্রবার বিকাল ৪ টায় রামু কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে ৫০ জন এতিম শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেন। বক্তব্যে রিয়াদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৫২ সাল থেকে বাংলা ভাষার জন্যে শুরু করা আন্দোলন সফল ও সার্থক হয় ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা অর্জনের মাধ্যমে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ এদেশের স্বাধীনতা অর্জনের প্রেরণা এবং প্রমাণ্য দলিল। আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তি আমাদের গৌরবের এবং মাথা উঁচু করে দাঁড়ানোর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এম পি কমলের নেতৃত্বে, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি এস এম সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে বাংলার গৌরবের ৫০ বছর পূর্তির দিনে এ স্বাধীনতা রক্ষার দ্বায়িত্ব নিতে আমরা রামু উপজেলা ছাত্রলীগ বদ্ধ পরিকর। সেই সাথে সকলের এ দ্বায়িত্ব নিতে অনুরোধ করছি। দেশের উন্নয়নে মুখরিত সরকার শেখ হাসিনা, এমপি কমলের হাতকে তথা জেলা ছাত্রলীগের হাতকে শক্তিশালী করার শপথ করছি। এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা ছাত্রলীগ নেতা শাকিল বিন হোসাইন, অনিক চৌধুরী, মুসা রোমান, শিমুল কান্তি দে, আনোয়ার হোসাইন, রেজাউল, নুরুল কবির আশিক, নূর আফতাব মাসুদ প্রমুখ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.