সেই দিনের পার্বত্যঞ্চলের জনপ্রিয় খেলোয়াড় আজ মন্ত্রী

মাঈনুদ্দিন খালেদ

নাইক্ষ্যংছড়িতে ডজনাধিক খেলোয়াড় দলকে ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউলালাহ বলেছেন,ক্রীড়া মানুষকে প্রশান্তি দেয়। মাদক থেকে দূরে রাখে এ ক্রীড়া। এছাড়া শরীরকে সুস্থও রাখে। তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং আদর্শ নাগরিক হিসেবে গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই। আর নিয়মিত খেলা ধুলা করলে শরীরও ঠিক থাকে। এছাড়া খেলোয়াড়রা সব সময় সহজ সরল হয়। আবার অনেক সময় দেখা যায় এ খেলাধুলা এক সময় মানুষকে নের্তৃত্বেও টেনে নিয়ে আনে। যেমন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এক সময়ের অনেক বেশী জনপ্রিয় খেলোয়াড় ছিলেন। সেই দিনের পাহাড়ের খেলোয়াড় আজকের দিনের মন্ত্রী।
তিনি গতকাল ২৭ জুলাই সোমবার আড়াইটায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্তরে উপজেলার ৫ ইউনিয়নের ডজনাধিক দলকে ক্রীড়া সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। এ সময় অন্যান্যদেে মাঝে উপস্থিত ছিলেন ,বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যান ওয়ান চাক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা প্রমূখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.