উখিয়াতে র্যাব ও ভোক্তার যৌথ অভিযান,বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা
৯টি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা ৭৩ হাজার টাকা
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের উখিয়া উপজেলাতে র্যাব-১৫ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কক্সবাজার যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ টি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার জেলার উখিয়ার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসেনের সহায়তায় র্যাব-১৫ এর একটি অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে বলে সহকারী পরিচালক( মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান,
অভিযানে বেশীর ভাগ দোকানে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি, বিএসটি আই’র অনুমোদনহীন পণ্য, গ্যাসের দোকানে সার বিক্রি,,কৃত্রিম রং মেশানো পন্য বিক্রি। পাইকারি পন্য ক্রয়ের রশিদ না থাকায়
এসব অপরাধ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর আওতায় সুমাইয়া স্টোরকে ৫ হাজার টাকা, কামাল স্টোরকে বিশ হাজার টাকা, ফিরোজ আহমেদ স্টোরকে ৫ হাজার টাকা,বেলাল রাইস স্টোরকে ৫ হাজার টাকা, আয়াত এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, কেটিপি এন্টারপ্রাইজকে ৩ হাজাত টাকা, মামুন এন্টারপ্রাইজকে ১০হাজার টাকা, মাহিয়া গ্যাস স্টোরকে ১০হাজার টাকা, ইসহাক স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক( মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.