সহিংস ও বিভাজনের রাজনীতি বিএনপির হাত ধরে: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদকঃ সহিংস ও বিভাজনের রাজনীতি বিএনপির হাত ধরে এদেশে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, সম্প্রীতির বাংলাদেশের মূলে বিএনপিই বারবার করাঘাত করেছে। সরকারের সমালোচনা করতে গিয়ে দেশকে ছোট করার পাশাপাশি নেতিবাচক রাজনীতি ও মিথ্যাচারের কারণে বিএনপি নেতারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, এদেশের রাজনীতিতে অশান্তির বিষবাষ্প আপনারাই ছড়িয়েছেন। সন্ত্রাস ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির প্যাটেন্ট আপনাদেরই। শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নয়, আপনারাই বিভেদের রাজনীতির ধারক ও বাহক। সম্প্রীতির বাংলাদেশ এর মূলে আপনারাই বারবার কুঠারাঘাত করেছেন।
সরকারের সমালোচনা করতে গিয়ে দেশকে ছোট করছেন। নেতিবাচক রাজনীতি ও মিথ্যাচার আপনাদেরকে আগের চেয়েও জনবিচ্ছিন্ন করে তুলছে এবং এভাবে চলতে থাকলে আপনারা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.