ওয়ান নিউজঃ আওয়ামী সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, ‘অনাচারের ওপর নির্ভর করেই সরকার টিকে থাকতে চাচ্ছে। কিন্তু তাতে সরকারের শেষ রক্ষা হবে না। সরকারের সকল অপকর্মের জবাব দিতেই জনগণ পথে-পথে ব্যারিকেড তৈরি করবে।’
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মাগুরা জেলা বিএনপির উদ্যোগে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠান করার জন্য সদর থানা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমসহ ১৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেয়া হয়।
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের ভয় দেখানোর অপকৌশল হিসেবেই মাগুরা জেলা বিএনপির উদ্যোগে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠান করার জন্য সদর থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমসহ ১৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.