সরকারের দায়িত্বহীনতার কারণেই এমন প্রাণহাণি: ফখরুল

ওয়ান নিউজ ডেক্সঃ সরকারের দায়িত্বহীন কর্মকাণ্ডের ফলেই মানুষের এমন প্রাণহাণি ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

এখন পর্যন্ত রাজধানীর চকবাজার এলাকায় রাজ্জাক ভবনে লাগা আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৭০টি লাশ উদ্ধার হয়েছে বলে জানা যায়, মৃত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দায়িত্বশীলরা।

এদিকে চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, সরকারের উদাসীনতার কারণে মানুষ্য সৃষ্টি এসব দুর্যোগ ঘটছে।

গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী। এ ঘটনায় সকাল সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.