সমাবেশের জন্য প্রস্তুত বিএনপি, মেলেনি অনুমতি

ওয়ান নিউজঃ খালেদা জিয়ার মুক্তি দাবিতে সোমবার (১২ মার্চ) সোহরাওয়ার্দীতে সমাবেশ করার সব প্রস্তুতি নিয়েছে বিএনপি। কিন্তু পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত অনুমতি মেলেনি।

রোববার (১১ মার্চ) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘জনসভার জন্য বিএনপি যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে। এখন প্রায় ৪টা বাজছে। এখনো পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। আজকে রাতের মধ্যে যখনই অনুমতি দেওয়া হোক আমরা আগামীকাল সোহরাওয়ার্দীর জনসভা সফল করতে সক্ষম হব।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, আমিনুল ইসলাম প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.