সভাপতির মনগড়া সিদ্ধান্তের প্রতিবাদে কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান বর্জন করলো কমিটির সদস্যরা।

 

 

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ

স্কুল পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের পাশ কেটে কমিটির সভাপতি কয়েকজন শিক্ষককে সাথে নিয়ে মনগড়া সিদ্ধান্ধের প্রতিবাদে রামু উপজেলার কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান বর্জন করলো কমিটির সদস্যরা। গতকাল ১১ মার্চ এ স্কুলের দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা। এ কারণে অনুষ্ঠানটি অনেকটা হ য ব র ল অবস্থায় শেষ হয়েছে। অভিভাবকদের অনেকেই হতাশ হয়ে অনুষ্ঠান চলাকালেই অনুষ্ঠান স্থল ত্যাগ করেছেন।

কমিটির সদস্য মোবশ্বের আহমদ ও  মুজিবুল হক জানান,  গতকাল রোববার তাদের স্কুলে অনুষ্ঠিত হয় বাষিক ক্রীড়া ও সাস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানটি করতে কমিটির সভাপতি নুরুল আমিন ( কচ্ছপিয়ার সাবেক চেয়ারম্যান) কমিটির কোন সদস্যকে টু মাত্র শব্দও জানান নি। শুরু থেকে শেষ পর্যন্ত অজ্ঞাত রেখে তিনি ( সভাপতি) চিহ্নিত কয়েকজন শিক্ষককের পরামর্শে এতোবড় আয়োজন করায় হতাশ হয়ে পড়েন। তারা আরো জানায়,গতকালের এ অনুষ্টানে স্থানীয় জনপ্রতিনিধি বা নেতা ,উপজেলা চেয়ারম্যান বা উপজেলা পর্যায়ের অন্যান্য জনপ্রতিনিধি বা নেতাদের বাদ দিয়ে এ অনুষ্ঠান করায় অভিভাবক মহল খুবই অসন্তুষ্ট। এর আগেও এ চক্রটি স্কুলের বিভিন্ন কাজে নানা অনিয়ম ও দূনীর্তি করে আসছিল কমিটির এ সব লোকজনকে বাদ দিয়ে।  এদিকে কমিটির অপরাপর সদস্যরা জানান, শিক্ষকরা হচ্ছে জাতীর বিবেক তাই তাদের বিভিন্ন বিষয়ে বলতে খারাপ লাগে কিন্তু

অসংখ্য অনিয়ম করে যাচ্ছেন কমিটির  সভাপতি ও তার অনুগত চক্রটি। এ বিষয়ে জানতে চাইলে স্কুলের শিক্ষকরা সাংবাদিকদের কাছে এসব বিষয়ে বক্তব্য দিতে অনিহ প্রকাশ করেন।গত কাল এসব বিষয় নিয়ে অনুষ্ঠান বর্জন করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মৌলানা এ এম জহির উদ্দিন বদরু,অভিভাবক সদস্য মোবাশ্বের আহম্মদ। মোঃ জয়নাল আবেদীন টুক্কু,মওলানা ছালামত উল্লাহ, সৈদুল ইসলাম মিন্টু, খালেদা ব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.