সানজীদুল আলম সজীব
কক্সবাজারের বরেণ্য রাজনীতিবিদ, খ্যাতিমান আইনজীবী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহযোদ্ধা এডভোকেট জহিরুল ইসলাম(৮৫) গত (১৮মে) ইন্তেকাল করেন
করোনার ক্রান্তিকালে বরেণ্য এই নেতার মৃত্যুতে সর্ব মহলে সুখের ছায়া নেমে পড়ে। শোক প্রকাশ করে বার্তা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
করোনাভাইরাস সংক্রমণজনিত বৈশ্বিক মহামারির মধ্যে বুধবার (১০ জুন) বিকাল ৫টায় শুরু হয় একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। সাংসদে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতে প্রয়াত আইনজীবি জহিরুল ইসলামের প্রতি সংসদে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও স্মৃতিচারন।।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিচারণ করে বলেন, কক্সবাজারের জহিরুল ইসলাম সাহেব ষাটের দশকে যখন রাজনীতি একেবারে নিষিদ্ধ ছিল তখন ষাট সালের ডিসেম্বর আমরা বাবা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) মুক্তি পাওয়ার পর থেকে আমরা স্বপরিবারে প্রতি বছর কক্সবাজার যেতাম তখন ওনি ছাত্র ছিলেন তারপর এর পরবর্তীতে ৬৮ সালে নভেম্বর মাসে আমার বিয়ের পর পর যখন আমি কক্সবাজার যাই তখন ও তিনি আমাকে উৎসাহ দিতেন তখন আমি আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম।
কিন্তু যদিও পরবর্তী তিনি ড. কামাল হোসেন সাহেব সাথে চলে যান, কিন্তু গেলেও আমার সাথে সবসময় যোগাযোগ ছিল এবং আমি ওনাকে বলতাম আপনার দরজা আওয়ামী লীগের জন্য সবসময় খোলা। ঠিক মৃত্যুর কিছু দিন আগে তিনি খুব অসুস্থ ছিলেন তখন তিনি বলেন যে খালি নেত্রী কে একটু বইল আমি আওয়ামী লীগ হয়ে মরতে চাই৷ আমি বললাম আমি তো ওনাকে কখনো বপর করে দেয় নি, ওনি জান, ওনি আসেন, ওনি আছেন, ওনি থাকবেন। আমাদের সংগঠনের অনেক পুরোনো মানুষ এদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবেন।
বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী এডভোকেট জহিরুল ইসলাম গণপরিষদের সদস্য, কক্সবাজার জেলার গর্ভনর, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সফল সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং গণফোরাম প্রতিষ্ঠাকালীন প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য ছিলেন। কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি’র দায়িত্বও দীর্ঘদিন পালন করছেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.