সানজীদুল আলম সজীবঃ
অনিয়ন্ত্রিত হারে করোনা ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধির পাওয়ায় সমুদ্র জনপদ কক্সবাজার দেশের ৬৪টি জেলায় আক্রান্তের দিক থেকে বর্তমান চতুর্থ নাম্বরে অবস্থান করছে। সাধারণ শহরে ধারণা ক্ষমতার অধিক জনসংখ্যা এবং ১১ লক্ষের ও অধিক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কারণে কক্সবাজার চরম ঝুঁকিতে রয়েছে৷
কক্সবাজারে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১হাজার ছাড়িয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি শহরের পৌরসভায়।
শনিবার (০৬জুন) হতে শহরের পৌরসভার অন্তর্ভুক্ত দ্বিতীয় মেয়াদে ১২টি ওয়ার্ডেই একটানা ১৪ দিন রেড জোনের মাধ্যমে লকডাউন ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। এমনকি সারাদেশের মধ্যে কক্সবাজার পৌরসভাকে প্রথম রেডজোন রেড জোনের আওতাভুক্ত করে। এসময়ে জরুরী যানবাহন ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে দিয়েছে প্রশাসন। এই লকডাউন বিশেষ ভাবে কার্যকরের জন্য আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও পৌর প্রশাসন কতৃক বিশেষ সেচ্ছাসেবী গঠন করা হয়েছে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে।
করোনার এই মহামারি পরিস্থিতিতে হাসপাতালে মূমুর্ষ রোগী নিয়ে যেতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তাই সোমবার (৯ই জুন) শহরের পৌরসভার ৪নং ওয়ার্ড (উত্তর) ছাত্রলীগ একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ হাতে নেয়। জরুরী প্রয়োজনে হাসপাতালে রোগী পরিবহনের জন্য বিনামূল্যে ১০টি টমটম দিয়েছে ওয়ার্ড ছাত্রলীগ । কোনো মুমুর্ষ রোগীকে জরুরী হাসপাতালে নিয়ে যেতে পাশে থাকবে জরুরী সেবায় ব্যবহার করা যাবে এই ১০টি টমটম ।
করোনা কালে এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে অত্র ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফ বলেন, দেশের এই ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা শুরু থেকেই মাঠের মধ্যে আছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে । বাংলাদেশ ছাত্রলীগের যেকোন নির্দেশনা আমরা যথাযথ পালন করে আসছি । আর এই এলাকার অসুস্থ রোগীদের জরুরী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.