শেখ হাসিনার অধিনেই নির্বাচনে যাবে বিএনপি: নাসিম

ওয়ান নিউজঃ  “প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচনেই বিএনপি অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট পরিদর্শন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ নতুন ১২টি বেড উদ্বোধন শেষে এ মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। তিনি আরো বলেন, আওয়ামী লীগ চিরদিনই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। বিএনপি’ই বারবার সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করেছে।
“প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত” ফকরুলের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীরা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে। প্রতিনিয়ত আমাদের নামে কুৎসা প্রচার করে থাকেন। এটি তাদের অভ্যাসে পরিনিত হয়েছে। এজন্য বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কুৎসা ও মিথ্যাচারের মামলা হওয়া উচিত এবং তাদের ক্ষমা চাওয়া উচিত।”
এর আগে দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি নির্মানাধীন এই বার্ণ ইনস্টিটিউটের বিভিন্ন তলায় ঘুরে এর সর্বশেষ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শন কালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আরো ছিলেন, জাতীয় বার্ণ ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, বার্ণ ইউনিটের পরিচালক ডা. আবুল কালাম, ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, চিকিৎসক, সাংবাদিক সহ আরো অনেকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.