শেখ কামাল বর্তমান প্রজন্মের কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্ব

ওয়ান নিউজ ডেক্সঃ বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) আবহানী ক্লাব ও বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তার বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাধারণ জীবনযাপনের কারণে শেখ কামাল বর্তমান প্রজন্মের কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্ব হলেও স্বাধীনতার বিপক্ষ শক্তি ও দেশবিরোধী চক্র জাতির পিতার পরিবার নিয়ে বারবার মিথ্যাচার করে জনমানসে এক ভ্রান্ত প্রতিচিত্র আঁকার অপচেষ্টা করেছে। ঘন কালো মেঘ সূর্যোদয় ক্ষণিকের জন্য বাধাগ্রস্ত করতে পারলেও যেমন সূর্যোদয় রুখতে পারে না, ঠিক তেমনি সত্য তার নিজস্ব শক্তি নিয়েই সব বাধা ডিঙিয়ে উদ্ভাসিত হয় প্রকৃতির নিয়মে তাই অভিজ্ঞতায়-স্মৃতিতে-অনুভূতিতে শেখ কামাল চির অম্লান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

তিনি বলেন, শেখ কামাল বুঝতে পেরেছিলেন রাজনৈতিক অবস্থার পরিবর্তন চাইলে রাজনীতির সংস্কৃতি বদলাতে হয়। রাজনৈতিক সংস্কৃতি হলো আদর্শবাদী রাজনীতি মজবুত করার নিখাদ বুনিয়াদ। রাজনীতির সংস্কৃতিকে টেকসই করার জন্য তিনি সংস্কৃতির রাজনীতির ওপর গুরুত্বারোপ করেছিলেন। ক্রীড়া ও সংস্কৃতিকে তিনি গ্রহণ করেছিলেন আত্মাপোলব্ধির সোপান হিসেবে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উৎকর্ষ সাধনে ক্রীড়া ও সংস্কৃতির নিগূঢ় শক্তিতে বলীয়ান হতে পারলে সবকিছুই কল্যাণমুখী হবে-এ বোধ তার মধ্যে প্রবলভাবে জেগে উঠেছিল।

কাদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকচক্র শেখ কামালকে হত্যার মধ্য দিয়ে শুধুমাত্র এক প্রতিশ্রুতিশীল তারুণ্য বা যুব অহঙ্কাররকেই হত্যা করেনি, হত্যা করেছিল ভবিষ্যৎ বাংলাদেশের এক সম্ভাবনাময় নেতৃত্বকে।

এর আগে শেখ কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, দলের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.