শাহপরাণ (র.) এর মাজারে খালেদা জিয়া
ওয়ান নিউজ ডেক্সঃ হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হযরত শাহপরাণ (র.) এর মাজারে পৌঁছেছেন।
আজ সোমবার সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে তিনি শাহপরাণ (র.) এর মাজারে উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পৌঁছেছেন সন্ধ্যা সোয়া সাতটায়।
এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টায় সার্কিট হাউসে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির হাজার হাজার নেতাকর্মী। খালেদা জিয়ার আগমন ঘিরে সিলেট শহরের প্রবেশ মুখেই বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। এসময় জনতার ঢল নামে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.