শনিবার বিএনপি স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে মেয়র প্রার্থী

ওয়ান নিউজ ডেক্সঃ আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

মঙ্গলবার বেলা ৪ টার দিকে নয়াপল্টনে দলের নির্বাহী কমিটির সদস্য আব্দুল মজিদের জানাজায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.