লোহাগাড়া মে দিবস উপলক্ষে লাল পতাকা মিছিল ও সমাবেশ
লোহাগাড়া প্রতিনিধি:
বাংলারি মেহনতী মানুষ এক হও, শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের প্রত্যয়ে চট্টগামের লোহাগাড়া উপজেলায় মহান মে দিবস উপলক্ষে ১লা মে বেলা ১২ টায় লোহাগাড়া শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক বিশাল শ্রমিক আলোচনা সভা ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
বিশাল আলোচনা সভা ও মিছিলে জাতীয় শ্রমিকলীগ ও ট্রাক সমবায় সমিতির সহ-সভাপতি মো: ইসহাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসানুজ্জামান মোল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, ট্রফিক ইন্সপেক্টর মো: মুজিবুর রহমান, লোহাগাড়া বি.আর.ডিবি’র চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রোমেল, চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রমিক নেতা মো: আরিফুর রহমান, লোহাগাড়া শ্রমিক লীগের সভাপতি মো: ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা নুরুল হক নুনু, লোহাগাড়া ট্রাক সমবায় সমিতির সহ-সভাপতি মো: ইসলাম, লোহাগাড়া বৈদ্যুতিক টেকনেশিয়ান সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম বেলাল, লোহাগাড়া অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সভাপতি মো: আবুল কাশেম, শ্রমিক নেতা নুরল ইসলাম, আবুল হোসেন মনু, লোহাগাড়া হাইয়েস মাইক্রো কার চালক কল্যাণ সমিতির সভাপতি শ্রমিক নেতা আবু তাহেরসহ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১লা মে শ্রম সময় ৮ ঘন্টা করার দাবিতে আমেরিকার শিকাগো শহওে হে মার্কেটে আন্দোলনরত শ্রমিক সমাবেশে পুলিশের গুলি বর্ষণের কারণে বহু শ্রমিক হতাহত হন। সমাবেশে বোমা ফাটানোর অভিযোগে আমেরিকার ধনিক শ্রেণির আদালত ৭ জন শ্রমিক নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। ১৮৮৯ সালের ১৮ জুলাই আন্তর্জাতিক শ্রমিক শ্রেণির ২য় কংগ্রেসে সিদ্ধান্ত গ্রহণ করাে হয় ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিক শ্রেণির রক্ত¯œাত আন্দোলনে শহীদের স্মরণে প্রতিবছর বিশে^র শ্রমিক শ্রেণি ১লা মে তারিখ মো দিবস হিসেবে উদ্যাপন করে আসছে। প্রতি বছরের ধারাবাহিকথায় এবারও যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হচ্ছে।
শ্রমিক নেতারা তাদের বক্তব্যে বলেন, অবৈধ গাড়ি চলার সুযোগ দিয়ে ঘুষ বানিজ্য করে সড়ক দূর্ঘটনা কমানো যাবে না। পরিবহণ শ্রমিকদের ফাঁসি দিয়ে সড়ক দূর্ঘটনা কমানো যাবে না। নিজের দায়িত্ব পালন করুণ। ফাঁসির আইন দিয়ে খুন,ধর্ষণ কমে না, ফাঁসির আইন দিয়ে সড়ক দূর্ঘটনাও কমানো যাবে না। ফাঁসির দড়ি গলায় ও লাখ টাকার জরিমানা, যাবতজীবন কারাদন্ড দিয়ে আর গাড়ি চালাতে চাই না। আমরা আমাদের অধিকাার চাই। সড়ক পরিবহণ খসড়া আইন ২০১৮ অবিলম্বে বাতিল করতে হবে। এসব প্রতিরোধের কার্যকর ব্যবস্থা করতে হবেও জানান শ্রমিক নেতারা। এ ছাড়া আরো বিভিন্ন দাবি নিয়েও কথা বলেন শ্রমিক নেতারা।
সকাল থেকে মহাসড়কে কোন প্রকার যানবাহন চলাচল করতে দেয় নাই শ্রমিক নেতারা। এতে দূর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষের। দুপুর ২টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.