চকরিয়ায় সড়ক দুর্ঘটনা মোটর সাইকেল আরোহী নিহত, আহত ৫
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা
মোটর সাইকেল আরোহী নিহত, আহত ৫
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন আরো পাঁচজন যাত্রী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের বরইতলী একতা বাজার ও দুপুর দেড়টার দিকে চকরিয়া কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম এম ডি আলম হোসেন (৩৫)। তিনি খাগড়াছড়ি জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী গ্রামের করিম উদ্দিনের পুত্র এবং রংপুর ফাউন্ড্রি লি. (আরএফএল) এর ডিসেন্ট গ্রæপের কক্সবাজার জোনাল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন চকরিয়া পৌরসভার কোচপাড়ার আবুল কাশেমের পুত্র আবু তাহের (৪০), খোঁয়াজনগরের নুরুল আলমের পুত্র মোহাম্মদ ইছা (২৬), পালাকাটার আবুল হাসেমের পুত্র এস এম মামুন (৩৫), পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আবুল কাশেমের পুত্র ইমরুল কায়েস (৩৩) ও পেকুয়া উপজেলার রাজাখালী গ্রামের হাসেম আলীর পুত্র আবু তালেব (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি এসআলম পরিবহনের যাত্রীবাহী বাস মহাসড়কের বরইতলী একতা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী আরএফএল কর্মকর্তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। অপরদিকে দুপুর দেড়টার দিকে চকরিয়া কলেজ গেইট এলাকায় পেকুয়াগামী সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে আহত হন মোটর সাইকেল আরোহীসহ পাঁচ যাত্রী।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় পতিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.