রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করতে ঢাকায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

 

ওয়াননিউজ ড়েক্স

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দু’দিনের সফরে আজ বিকেলে ঢাকা পৌঁছেছেন। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সফরে রোহিঙ্গা ইস্যু এবং ২০১৬ সালে যুক্তরাজ্য সরকারের বাংলাদেশের কার্গোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া তার এই সফরে ব্রেক্সিট ও ভিসা নিয়েও আলোচনা হবে।

বরিস জনসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন। ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনের ঘটনায় এসব রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.