রোহিঙ্গাদের প্রবেশ প্রতিরোধ করা হবে: কা‌দের

ওয়ান নিউজঃ মিয়ানমারের অভ্যন্তরীণ সঙ্কটের কারণে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশ প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে অসুস্থ অবস্থায় দেখতে গিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, মিয়ানমারের সীমানা দিয়ে রোহিঙ্গারা স্রোতের বেগে বাংলাদেশে ডুকছে। যার ফলে সীমান্ত এলাকা ভারসাম্যহীন হয়ে পড়ছে। যারা এসে গেছে তাদের (রোহিঙ্গা) বিষয়টা আমরা মানবিকভাবে দেখছি। তবে রোহিঙ্গা প্রবেশের বিষটি আমারা প্রতিকার করবো।

রোহিঙ্গা প্রবেশের বিষটি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যাক্তিদের ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। আর কুটনৈতিক তৎপরতা অব্যাহত আছে।

এর আগে সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে অসুস্থ অবস্থা ভর্তি হলে সকাল সাড়ে ৯টার দিকে তাকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাকে দেখতে গিয়ে তার চিকিৎসা, শরীরের খোজ খবর নেন কাদের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.