রাতে বিএনপি যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যের বৈঠক

ওয়ান নিউজ ডেক্সঃ ফের বৈঠকে বসছে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট। আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাত ৯টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট নেতাদের তৃতীয় বৈঠক। বৈঠকের বিষয়টি দুদিন আগেই  জানিয়েছিলেন জেএসডির সভাপতি আসম আব্দুর রব।

দলটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন আজ সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদককে জানিয়েছেন, রাত নয়টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ঠিক কোথায় বৈঠকটি হবে তা একটু পরে জানা যাবে। রাত পৌনে আটটায় তিনি জানান, উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব এর বাসায় এ বৈঠক হবে।

জানা গেছে, বৃহত্তর আন্দোলনের বিষয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সামনের দিনগুলোতে করণীয় নিয়ে আজকের বৈঠকে নেতারা সিদ্ধান্ত নেবেন। জোটের নতুন একটি নামও চূড়ান্ত হতে পারে আজ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.