নিজস্ব প্রতিবেদকঃ মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
রোববার (২৬ জুলাই) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ রবিবার (২৬ জুলাই) থেকে কার্যকর হবে।
গত বছর ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিলে চেয়ারম্যান হন জিএম কাদের। আর মহাসচিব হন মশিউর রহমান রাঙ্গা।
এছাড়া বর্তমানে জাতীয় পার্টির ‘সিনিয়র কো-চেয়ারম্যান’ পদে থাকা বেগম রওশন এরশাদকে তখন দলটির ‘প্রধান পৃষ্ঠপোষক’ করা হয়।
জাপার নিয়ম অনুযায়ী তিন বছর পর পর কাউন্সিল হওয়ার কথা। রাঙ্গারও তিন বছর থাকার কথা ছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.