মহেশখালীতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জসিম উদ্দীন দূর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এম,নুরুল কাদের, মহেশখালী থেকে।

অবহেলিত নির্যাতিত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন পরিষদ। সেই সাথে মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১১ জুন রাত্রে মহেশখালী উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নব গঠিত মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন পরিষদ এর সভাপতি আব্দুস সামাদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, মহেশখালীতে দীর্ঘদিন ধরে অবহেলিত ও নির্যাতিত হয়ে আসছে আনসার ও ভিডিপি সদস্যরা। ইতোমধ্যে মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী কর্তৃক দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছে । আনসার ও ভিডিপি সদস্যদের বিভিন্ন উন্নয়নের লক্ষ্যে আত্মপ্রকাশ হলো “মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন পরিষদ।

এছাড়াও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরীর ব্যাপক দুর্নীতি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রশাসনের আক্ষেপ কামনা করছি। সেই সাথে সম্মানিত সাংবাদিক ভাইদের সংবাদ পরিবেশনের মাধ্যমে মহেশখালী উপজেলার অবহেলিত ও নির্যাতিত আনসার ও ভিডিপি সদস্যদের পাশে থাকার আহবান জানাচ্ছি। এছাড়াও তিনি নব গঠিত মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন পরিষদ এর নীতিমালাও পড়ে শুনান। তাদের নীতিমালার মধ্যে রয়েছে –

১৷ ইউনিয়ন ভিত্তিক আনসার ও ভিডিপির প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের তালিকা হালনাগাদ করা৷
২৷ মহেশখালী উপজেলা কোম্পানি কমান্ডার ও কমান্ডারদের তালিকা হালনাগাদ করা ।
৩৷ মহেশখালীর প্রতিটি ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেতা এবং দলনেত্রীদের তালিকা হালনাগাদ করা এবং সঠিক সার্টিফিকেট যাচাই – বাছাই সহ তাদের নিয়ােগ দেওয়া । ভূয়া দলনেতা দলনেত্রীদের নিয়ােগ বাতিল করা ।
8৷ ভূয়া সার্টিফিকেটধারী দলনেতা ও দলনেত্রী এবং ইউনিয়ন ভিত্তিক অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়া আনসার কমাণ্ডার নিয়ােগ বাতিল করা।
৫৷ স্থানীয়, উপজেলা এবং জাতীয় নির্বাচনে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিভিপি সদস্যদেরকে ভোটের দায়িত্ব দেয়া এবং টাকার বিনিময়ে ভুয়া আনসার ও ভিডিপি সদস্যদের ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ।
৬৷ সরকারী দায়িত্ব বা যে কোন কাজে আনসার ও ভিডিপি দলনেতা বা দলনেত্রীকে টাকার বিনিময়ে সরকারী কাজ এবং প্রশিক্ষণ না দেওয়া ।
৭৷ মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার দায়িত্ব অবহেলা ও ভূয়া নিয়োগ বন্ধ করা ৷
৮। সরকারী ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা এবং সঠিক যাচাই – বাছাইয়ের মাধ্যমে প্রকৃত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে সুষম বন্টন করা । এছাড়াও সম্প্রতি করোনা ভাইরাসে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী কর্তৃক স্বজনপ্রীতি ও অনিয়ম সুষ্ট তদন্ত করা ।
৯৷ মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিয়মিত অফিস না করার ফলে আনসার ও ভিডিপি সদস্যদের ক্ষতিসাধন রােধ করা ।
১০৷ মহেশখালী উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের শেয়ার হালনাগাদ করা এবং মহেশখালীতে জরুরী ভিত্তিতে আনসার ও ভিডিপির উন্নয়ন ব্যাংক স্থাপন করা।
১১৷ মহেশখালী উপজেলা সদরে ২০০৪ সালে প্রতিষ্ঠিত আনসার ও ভিডিপি ক্লাব পূণঃরুদ্ধার করা।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সুন্দর জবাব দেন আব্দুস সামাদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নব গঠিত মহেশখালী উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ রশিদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জয়, মোহাম্মদ আজম।

সংবাদ সম্মেলনের ব্যাপারে জসিম উদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করলে বলেন, অভিযোগটি ভিক্তিহীন, কিছু স্থানীয় আনসার সদস্যের ব্যাপারে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করলে তারা যোগসাজে মিথ্যা অভিযোগ আনছে। আমরা যারা নিয়মিত আনসার সদস্য তারা মহেশখালী প্রশাসনের সাথে বিভিন্ন কাজ-কর্ম চালিয়ে যাচ্ছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.