লোহাগাড়া প্রতিনিধি:
করোনা ভাইরাসে (কোভিড-১৯) করোনায় আক্রান্তে মৃত্যু ব্যক্তিদের সৎকারের জন্য প্রস্তুত সামাজিক সংগঠন “লোহাগাড়ার মানবতার দল’কে সুরক্ষা সামগ্রী প্রদান করছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া শাখার আহবায়ক ব্যাংকার মোজাহিদ হোসাইন সাগর।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় লোহাগাড়ার মানবতার দল এ প্রতিষ্ঠাতা মো: মিজানুর রহমান মিজানের হাতে এ সুরক্ষা সামগ্রী সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাবস প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ চাই (নিসচা) লোহাগাড়া শাখার যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল সায়েম।
নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া শাখার আহবায়ক ব্যাংকার মোজাহিদ হোসাইন সাগর বলেন, মানবতার কাজে নিরাপদ সড়ক চাই (নিসচা) সব সময় মানুষের পাশে রয়েছে, আগামীতেও পাশে থাকবে।
মো: মিজানুর রহমান মিজান বলেন, করোনায় আক্রান্ত হয়ে ব্যক্তিদের সৎকারের জন্য ২৫ সদস্যের “লোহাগড়ার মানবতার দল” নামের একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করি। নিরাপদ সড়ক চাই (নিসচা) লোহাগাড়া শাখার পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী প্রদান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে অনেকে সুরক্ষা সামগ্রী ও নগদ টাকা প্রদান করেছেন।
তিনি আরো বলেন, আমাদের দরকার সুরক্ষা সামগ্রী। নগদ টাকা না দিয়ে সুরক্ষা সামগ্রী প্রদান করার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.