করোনার ক্রান্তিকালে বিনামূল্যে টেলি-মেডিসিন সেবা নিয়ে একদল তরুণ

সানজীদুল আলম সজীব, কক্সবাজার

করোনা ভাইরাস ভয়াল থাবায় যেখানে পর্যটন নগরী কক্সবাজার থমকে গিয়েছে সেখানে গণমানুষের দোরগৌড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে “Gifting humanity E-doctors “নামে মোবাইল ফোনের মাধ্যমে পর্যটন নগরীর প্রত্যন্ত অঞ্চলের এবং ঘরবন্দী মানুষদের জন্য এক ফ্রি টেলিমেডিসিন সেবা ব্যবস্হা করেছে একদল তরুণ৷

শুক্রবার (১২জুন) এই সেবা কার্যক্রমের উদ্ভোধন করা হয়। প্রথম দিনেই পর্যটন নগরীর প্রত্যন্ত অঞ্চল দরিয়ানগর, বড়ছড়ার অবহেলিত রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়।

টেলি-মেডিসিন সেবার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইউনিয়ন হাসপাতাল কক্সবাজারের চেয়ারম্যান ও জেলা তাঁতীলীগের সভাপতি জনাব আরিফ-উল-মাওলা।

তিনি জানান, করোনা কালে সাধারণ মানুষ ছোট-খাট নানা রকম স্বাস্থ্যগত সমস্যাই ভোগছে তাই গৃহবন্দী অবস্থায় দূর্দশা পোহাতে হচ্ছে, যেখানে বেশীর ভাগই নিম্ন আয়ের মানুষ। ১২নং ওয়ার্ড এর এনাম ও আনসার এর প্রচেষ্টায় এই টেলি মেডিসিন সেবাটি বিশেষ করে বিনামূল্যে অসহায় মানুষদের জন্য তৈরী করা হয়েছে। উদ্যোত্তাদের আহবানে এই মহৎ উদ্যোগ উদ্ভোধন করতে পারায় তাদের প্রতি কৃতজ্ঞ।

কক্সবাজার পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের ছাত্রনেতা আনছারুল করিম, যুবলীগ নেতা এনাম কবির, তামিম হাসান, আনোয়ার ইসলাম শাহিন সহ কয়েকজন সৃষ্টিশীল যুবক মিলে এই উদ্যোগ নিয়েছেন বলে জানা যায়৷

Gifting Humanity E-Doctors এর উদ্ভোধনী দিনেই প্রত্যন্ত এলাকার ৩০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে বলে জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.