এস এম হুমায়ুন কবির,সহ- বার্তা সম্পাদক।।
রম্য ভুমি রামুর ইতিহাস বলছে রামুর ইতিহাস, ঐতিহ্য রয়েছে। নতুন আরো একটি ইতিহাস গড়লেন নবাগত নির্বাহী অফিসার প্রণয় চাকমা। তিনি সব সময় শিক্ষা বান্ধব কাজে আত্ননিয়োজিত রাখেন নিজে কে।

ইতোমধ্যে শিক্ষা বান্ধব অনেক গুলো কাজ করে তিনি রামুর শিক্ষা সংশ্লিষ্ট মহলের মনে স্থান করে নিয়েছেন, এবার কোমলমতি শিক্ষার্থীদের চলমান অগ্রযাত্রা কে আরো বেগবান করতে দক্ষ, চৌকস নির্বাহী অফিসার প্রণয় চাকমা “স্বপ্নযাত্রা” নামের বিশাল গাড়ী নির্মান করলেন।
সারা দেশের জন্যে নির্বাহী অফিসার প্রণয় চাকমার নতুন উদ্ভাবন ” স্বপ্নযাত্রা ” রোলমডেল। সরকার বাহাদুর দেশরত্ন শেখ হাসিনা সম্প্রতি একটি রাস্ট্রীয় অনুষ্টানে বলেছিলেন এক জন উপজেলা নির্বাহী অফিসার চাইলে একটি উপজেলার চিত্র পাল্টিয়ে দিতে পারেন তেমনি একজন জেলা প্রশাসক ও চাইলে জেলার চিত্র পাল্টিয়ে দিতে পারেন।
সরকার প্রধানের আহবান অতি অল্প সময়ে সত্য প্রমান করে দিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। পদোন্নতি পেয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন প্রণয় চাকমা।
প্রবল ইচ্ছা শক্তি ও সাহস নিয়ে রামু উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধ, পাহাড় কর্তনের বিরুদ্ধ আপসহীন অভিযান, বালু খেকো চক্রের বিরুদ্ধে বিরতিহীন অপারেশন, রামু চৌমুহনী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসন সর্বোপরি উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার চলমান অভিযান ও সার্বিক কর্মকান্ড রামুবাসীর অন্তরে যেমন স্থান নিয়েছে তেমনি সরকার বাহাদুর শেখ হাসিনার ভিশন- মিশন বাস্তবায়নে নির্বাহী অফিসার প্রণয় চাকমা একজন দক্ষ, কর্মঠ অফিসার এটা সরকারের নীতিনির্ধারনী পর্যায়ে আলোচনায় পৌছেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.