ডেস্ক রিপোর্ট
মশা নিধনসহ জনগণের দুর্ভোগ লাঘব করে সব নাগরিকের জন্য সমান সেবা নিশ্চিত করতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহŸান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা মিলনায়তনে নব নির্বাচিত এসব জনপ্রতিনিধির শপথ অনুষ্ঠানের পর তাদের প্রতি দিক-নিন্দেশনামূলক বক্তব্যে তিনি একথা বলেন।
নাগরিক দুর্ভোগ লাঘবে মেয়রদের সতর্ক থাকার আহŸান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঝে মাঝে অনেকগুলো ঝামেলা চলে আসে। এখন যেমন করোনা ভাইরাস; এর আগে এসেছিল ডেঙ্গু। এখন থেকে এই (এইডিস) মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে। “মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে সেদিকে দৃষ্টি দিতে হবে। ক্ষুদ্র মশা হলেও অনেক শক্তিশালী এটা মাথায় রাখতে হবে। সেদিকে আপনারা বিশেষভাবে একটু নজর দিবেন। যেন সঠিকভাবে মশা নিধন হয়।”
গত বছর ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর বর্ষার শেষ দিকে এইডিস মশার প্রকোপ বেড়ে গেলে সিটি করপোরেশনের তৎপরতা নিয়ে সমালোচনা হয়। মশাবাহিত প্রাণঘাতী এই জ্বরে আক্রান্ত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়। আগামী মৌসুমে মশা নিধনে আগাম পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন কীটতত্ত¦বিদরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্যবিদায়ী মেয়র সাঈদ খোকনের এবার দলীয় মনোনয়ন না পাওয়ার পেছনে মশা নিধনে তার ব্যর্থতাকে কারণ হিসেবে দেখেন অনেকে। তার জায়গায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তাপস জয়ী হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.