ভুয়া উন্নয়ন দিয়ে মানুষের মন জয় করা যাবে না: রিজভী

ওয়ান নিউজঃ ভুয়া উন্নয়ন দিয়ে মানুষের মন জয় করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন,’মানুষের মন জয় করা যায় মানুষকে নিরাপত্তা দিয়ে, মানুষের সাথে থেকে কিন্তু আপনারা মানুষের সঙ্গে নেই।’

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, জাসাসের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বাধীনতার ৪৯ বছরেও গণতন্ত্রের লড়াই শেষ হয়নি। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘আবার আমরা শুরু করেছি ১৯৭২ সাল থেকে গণতন্ত্রের লড়াই। যে গণতন্ত্রের জন্য লাখো শহিদের প্রাণ গেলো, গৃহহারা হলো, সম্পদ হারালো সেই গণতন্ত্র ভূলুন্ঠিত হলো তৎকালীন সরকার ছিলো তার হাতে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.