ভারত নয় দেশের জনগণই ক্ষমতায় বসাবে: সেতুমন্ত্রী

ওয়ান নিউজঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত আমাদের ক্ষমতায় বসাবে না। দেশের জনগণই আমাদের ক্ষমতায় বসাবে। দেশের জনগণ চাইলে একবার নয়, বারবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।

সোমবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, শেখ হাসিনা ও মোদির আমলেই তিস্তার পানি বণ্টন চুক্তি হবে। চুক্তির খসড়া প্রস্তুত রয়েছে। এখন শুধু অনুমোদনের অপেক্ষা।

মন্ত্রী বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন, আন্দোলনে ব্যর্থ। তারা ভারত বিরোধিতার পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে। ৭৫ পরবর্তী ২১ বছর ভারতের বিরোধিতার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান, মুন্সিগঞ্জ সওজ’র নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদ প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সেতুমন্ত্রী ঢাকা মাওয়া মহাসড়কের চলাচলরত যানবাহনের ফিটনেস এবং সার্টিফিকেট যাচাই বাছাই করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩টি মামলা এবং ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.