প্রেস বিজ্ঞপ্তিঃ আজ বিকাল ৩ টার দিকে ইশা ছাত্র আন্দোলন ঢাবি শাখার নেতৃবৃন্দ বিশ্ব হিজাব দিবস উপলক্ষে কিছু ব্যানার ও পেস্টুন টাঙ্গায় রাজু ভাস্কর্য ও ক্যাম্পাসের বিভিন্ন স্পটে , ঠিক সেই সময় ছাত্রলীগের কিছু উগ্র সদস্য তাদের ব্যানার উল্টে দেয় ও ছিড়ে ফেলার সময় ইশা ছাত্র আন্দোলন ঢাবি শাখার সভাপতির সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা বেশ কয়েকজন এসে ইশা ছাত্র আন্দোলনের ঢাবি শাখার নেতৃবৃন্দের উপর ঝাপিয়ে পড়ে ও তাদেরকে মেরে রক্তাক্ত করে ।
এই সময় তারা বলতে থাকে ইসলাম ক্যাম্পাসে নিষিদ্ধ । এতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান মারজান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু বকর গুরুতর আহত হয় । এই ঘটনায় জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শোয়াইব এক যৌথ বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে বলেন বিশ্ববিদ্যালয় মত প্রকাশের একটি উন্মুক্ত জায়গা ।
যেখানে সকল দল ও মতের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে অথচ সেখানেই দলীয় ক্যাডারের মাধ্যমে ইশা ছাত্র আন্দোলন ঢাবি শাখার নেতৃবৃন্দের উপর বিনা উস্কানীতে হামলা করে তাদের ক্যাডার ভিত্তিক অপ রাজনৈতিক চিত্র নিজেরাই ফুটিয়ে তুলেছে ।
নেতৃদ্বয় এইসব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তি কামনা করেন এবং ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবী জানান। অন্যথায় মুহতরাম আমীরের নেতৃত্বে পুরো দেশে আন্দোলনের দাবানাল জ্বলে উঠবে ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.