বিএনপির কাছে রাজনৈতিক পরিবেশ সর্ম্পকে জানলেন কূটনীতিকরা

ওয়ান নিউজ ডেক্সঃ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ কেমন—সেটা বিএনপি নেতাদের কাছে জেনেছেন বিদেশি কূটনীতিকেরা।

আজ সোমবার বিএনপি আয়োজিত ব্রিফিংয়ে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকেরা দলটির নেতাদের কাছে এ বিষয়ে জানতে চান।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ের পর বিদেশি কূটনীতিক ও বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বৈঠক সূত্র জানায়, কোন পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে গেছে সেটা দলের নেতারা তুলে ধরেছেন। এ সময় তাদের কাছে বাংলাদেশের এখনকার রাজনৈতিক পরিবেশ কেমন সেটা জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে এই পরিবেশকে বিএনপি নেতারা কীভাবে দেখছেন সেটা জানতে চাওয়া হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত এক বিএনপি নেতা গণমাধ্যমকে জানান, নির্বাচন এক সপ্তাহ পেছানো ঠিক আছে কী না তা বিদেশি কূটনীতিকেরা বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন। নির্বাচন আরও পেছাতে পারে কিনা সেটিও জানতে চেয়েছেন বিদেশি কূটনীতিকেরা।

ব্রিফিংয়ে বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সাবিহ উদ্দীন আহমেদ প্রমুখ।

কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, তুরস্ক, স্পেন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড,পাকিস্তানসহ বেশ কয়েকটি দূতাবাসের কূটনীতিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.