বার্সা-অ্যাতলেতিকোর মহারণের আগে চাপে রেফারি!

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বয়স মাত্রই ৩৪। তবে এরই মধ্যে অনেক অনেক ম্যাচ পরিচালনা করে ফেলেছেন জেসুস গিল মানজানো। দক্ষ রেফারি হিসেবে কুড়িয়েছেন সুনামও। সেই সুনামই আজ তাকে এনে দিয়েছে বড় এক সুযোগ। আজ শনিবার রাতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ। যে ম্যাচটা ছড়াচ্ছে দিচ্ছে লা লিগার শিরোপা নির্ধারণের করে দেওয়ার আভা। শিরোপা নিষ্পত্তির গন্ধ ছড়ানো এই মাহরণেই রেফারিগিরি করার গুরু দায়িত্ব বর্তেছে তরুণ রেফারি জেসুস গিল মানজানোর উপর।

এমন একটা মহারণ পরিচালনার দায়িত্ব পেয়ে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত জেসুস গিল। তবে রোমাঞ্চিত, তার চেয়েও বেশি ভুগছেন চাপে! ছোটখাট একটা ভুল সিদ্ধান্তই ফেলে দিতে বিতর্কের উত্তপ্ত কড়াইয়ে। বড় ধরনের অমার্জনীয় ভুল হলে তো কথাই নেই।

রিয়াল মাদ্রিদ এবারের লা লিগার শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়েছে আগেই। এখন শিরোপার দৌড়ে এই অ্যাতলেতিকোই বার্সেলোনার প্রধান প্রতিদ্বন্দ্বী। পয়েন্ট তালিকা বলছে, সেই প্রতিদ্বন্দ্বিতাটাও হাড্ডাহাড্ডি। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ৫। ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে দুইয়ে থাকা অ্যাতলেতিকোর পয়েন্ট ৬১।

এই অবস্থায় আজকের ম্যাচটিকেই শিরোপা নির্ধারক মনে করছেন অনেকে। তাদের মতে, আজ জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। কারণ, জিতলে বার্সেলোনা এগিয়ে যাবে ৯ পয়েন্ট। সেক্ষেত্রে আক্ষরিক অর্থেই  বার্সেলোনাকে আর ধরতে পারবে না অ্যাতলেতিকো! অন্যদিকে আজ জিতলে পয়েন্টের ব্যবধানটা দুইয়ে নামতে আনতে পারবে অ্যাতলেতিকো। সেক্ষেত্রে শিরোপার দাবিটা তাদের আরও বেশি রঙিন হবে। দুই দলের শিরোপা দ্বৈরথটাও হবে আরও বেশি জমজমাট।

বার্সেলোনার ঘরের মাঠ ন্যু-ক্যাম্পের মহারণের আগে তাই দুই দলই সতর্ক। কোনো দলই পা হড়কাতে রাজি নয়। তারপরও মাঠের পারফরম্যান্সে জয়-পরাজয় যাই হোক, মেনে নিতেই হবে। কিন্তু ম্যাচের ফল নির্ধারণে যদি তার ভুল সিদ্ধান্ত প্রভাব ফেলে, রেফারি জেসুস গিলকে শূলে চড়তে হবে!

যাদের পক্ষে যাবে তারা হয়তো কিছু বলবে না। কিন্তু যাদের বিপক্ষে যাবে, তাদের রোষানল থেকে নিজেকে বাঁচাতে পারবেন না জেসুস গিল। তরুণ এই রেফারি অবশ্য সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে স্প্যানিশ গণমাধ্যমের দাবি, ন্যু-ক্যাম্পের মহারণের আগে ভীষণ চাপ অনুভব করছেন রেফারি।

আসলে অতীতের তিক্ত অভিজ্ঞতাই জেসুস গিলের টেনশন বাড়িয়ে দিয়েছে। এখনো পর্যন্ত লা লিগায় বার্সেলোনা-অ্যাতলেতিকোর ম্যাচ পরিচালনা করেননি। তবে কোপা ডেল রেতে দুদুবার বার্সা-অ্যাতলেতিকোর মহারণ পরিচালনা করেছেন। দুবারই কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। পড়তে হয়েছে হালকা বিতর্কের মুখেও।

২০১৪-১৫ মৌসুমের সেমিফাইনালের প্রথম লেগে আরদা তুরানের ঘটনা সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছিল তাকে। তুর্কি মিডফিল্ডার তখন অ্যাতলেতিকোয় খেলতেন। রেফারির সিদ্ধান্ত মনোপুত না হওয়ায় চটে যান আরদা তুরান। প্রকাশ্যেই গালিগালাজ করায় এগিয়ে আসেন সহকারী রেফারি। ক্ষুদ্ধ আরদা তুরান সহকারী রেফারিকে লাথি মারতে উদ্ধত হন।

২০১৬-১৭ মৌসুমে আবারও সেই কোপা ডেল রের সেমিফাইনালেই দেখা হয় বার্সা ও অ্যাতলেতিকোর। এবারও দ্বিতীয় লেগে রেফারির দায়িত্ব বর্তে জেসুস গিলের কাঁধে। ম্যাচের উত্তেজনাকর এক ঘটনায় বার্সেলোনার দুজন খেলোয়াড় লুইস সুয়ারেজ ও সের্গিও রবার্তোকে হলুদ কার্ড দেন রেফারি।

আজকের ম্যাচের গুরুত্ব আরও অনেক বেশি। তার একটা ভুল সিদ্ধান্তই গড়ে দিতে লিগের ভাগ্য! আজ ন্যু-ক্যাম্পে তাই মেসি-সুয়ারেজ, গ্রিজমান-কস্তাদের দিকে যেমন বাড়তি দৃষ্টি থাকতে দর্শকদের, তেমিন বিশেষ দৃষ্টি থাকতে রেফারির জেসুস গিলের উপরও।

দেখা যাক কঠিন এই পরীক্ষায় তরুণ গিল পাস করেন না ফেল করেন!

উল্লেখ্য, ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯.১৫ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ টিভি চ্যানেল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.