নির্যাতিতা নারীর চরিত্রে মেহজাবিন
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ বিয়ের পিঁড়িতে বসতে পারেনি অনামিকা। তার আগেই অনাকাঙ্খিত অঘটনে থমকে যায় অনামিকার জীবন। বিয়ের সানাইয়ের সুর নয়, প্রবল হতাশা আর আত্মহননের সুর তাকে গ্রাস করে। তারপর বিপুল আত্মপ্রত্যয়ে ঘুরে দাঁড়ানোর যুদ্ধে অবতীর্ণ হয় অনামিকা। একসময়ের সহপাঠী বীথি আপা তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ঘটনাচক্রে পরিচয় হয় বীথির পূর্ব পরিচিত তূর্যর সাথে। ধূসর অতীতকে পেছনে ফেলে আলোকিত ভবিষ্যতের পথে অনামিকার সঙ্গী হতে চায় তূর্য। কিন্তু অনামিকার জীবনে ঘটে যাওয়া সেই অনাকাঙ্খিত অঘটনের কথা জানার পরে তূর্য কি অনামিকার পাশে থাকবে?
এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অনামিকার নীল উপাধ্যায়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তৌফিক এলাহী। নাটকটিতে একজন ধর্ষিতা নারীর চরত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী।

‘অনামিকার নীল উপাধ্যায়’ নাটকে মেহজাবিন ছাড়া আরো অভিনয় করেছেন আব্দুর নূর সজল, সুষমা সরকার, শেলি আহসান, খালেকুজ্জামান, নিকুল কুমার প্রমুখ।
নাটকটি ৯ মার্চ রাত ৯.০৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.