মোঃ নেজাম উদ্দিন,
কাঠ চোরাকারবারিরা দেশের বিভিন্ন জায়গায় পাচারকালে অনুমানিক ৫ লক্ষ জব্দকৃত বিবিধ প্রজাতির আসবাবপত্র উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (২৯ জুলাই) ভোর ৫টার দিকে লিংকরোড ফরেষ্ট চেক স্টেশনের বিবিধ প্রজাতির আসবাবপত্র ভর্তি একটি কভারভ্যান চট্ট-মেট্ট- ট ১১-৫২৯৬ আটক করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি অভিযানিক দল।কভারভ্যানটি শাহপরীর কার্গোর বলে ধারনা করা হচ্ছে কারন এতে তাদের নাম লেখা ছিল।
জব্দকৃত বিবিধ প্রজাতির আসবাবপত্রের দাম আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) হুমায়ুন কবির সংবাদটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,আমি তাদের সাবধান করতে চাই যারা অবৈধ কাঠ পাচারে আছে। আমরা তাদের ছাড় দিবনা । সরকার যেখানে সামাজিক বনায়নে হাত দিয়েছেন সেখানে কাউকে আমরা বন বিনষ্ট করতে দিব না। আশা করছি আমাদের সহযোগিতার হাত বাড়াবেন সকলে।
বন বিভাগের ওসি স্পেশাল সমীর সাহা বলেন, সহকারী বন সংরক্ষক জনাব আব্দুল্লাহ আল-মামুন এর তত্তাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা দক্ষিণ এর নির্দেশে আমি ও আমার সঙ্গীয়রা অভিযান পরিচালনা করে এইসব চোরাই কাঠ আটক করি। আমাদের অভিযান চলমান থাকবে। কোন কাঠ চোরাকারবারিকে ছাড় দেয়া হবেনা। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
| |
আগের খবর
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.