নিজস্ব প্রতিবেদকঃ
মাদক নির্মূলে অভিযান চলমান রেখেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি।
আগামী ১৬ ডিসেম্বর মধ্যে মাদক মুক্ত কক্সবাজার করার ঘোষনা দিয়েছেন কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। পুলিশ সুপারের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে রামুর থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের নির্দেশে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি আনিছুর রহমান নেতৃত্ব এএসআই হুমায়ন কবির সঙ্গী ফোর্স নিয়ে গত (মঙ্গলবার) ২৮ জুলাই গভীর রাতে গোপন সংবাদে ভিত্তিতে গর্জনিয়া ইউনিয়ন পূর্ব পোয়াংগেরখিল মরহুম টুক্কু চৌধুরী কলোনিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবন সরঞ্জাম ও ২০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (২৮) কে আটক করে। তিনি হলদিয়া পালং এর ৯নং ওয়ার্ডের রুমখা কোলার পাড়ার মৃত মোঃ হোসনের ছেলে। এই ব্যাপারে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি আনিছুর রহমান জানার আমি আসার পড় থেকে গর্জনিয়া ও কচ্ছপিয়াতে ইয়াবা মুক্ত রাখতে প্রতিদিন এরকম অভিযান চালিয়ে যাচ্ছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। আটক জাহাঙ্গীর আলমকে আজকে সকালে কোর্ট চালান করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.