বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শহীদের সম্মানে পুষ্পমাল্য অর্পন
নেজাম উদ্দিন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা কমিটি আজ মহান একুশের ও আন্তর্জাতিক মাতৃভাষা পালন করার লক্ষে প্রথম প্রহরে শহীদের সম্মানে কক্সবাজার শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।
যারা জীবন উৎসর্গ করে আমাদের মায়ের ভাষাকে বাংলাকে প্রতিষ্ঠিত করে গেছেন সেই অমর একুশের শহীদদের ফুলে ফুলে স্মরণ করছে কক্সবাজারের মানুষ। শহীদদের সম্মান জানাতে ২০১৮ এর অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্প অপর্ণের মাধ্যমে অমর ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে কক্সবাজারের সর্বস্তরের মানুষ।

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জেলা পর্যায়ে করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন শুরু করা হয়। এছাড়াও একযোগে উপজেলা পর্যায়েও শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের সম্মান জানানো হচ্ছে।এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি নীলিমা আক্তার চৌধুরীর নেতৃত্বে এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সহ সভপতি মুহসিন শেখ সাধারন সম্পাদক সুরেশ বডুয়া বাঙ্গালী সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, মোঃ মারুয়ান, নুরুল হক জেলা পরিষদ সদস্য, জসিম উদ্দিন রিফাত,সাথে নিয়ে কক্সবাজার শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন করেন সকালে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.