আবার একসঙ্গে সিনেমায়
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ বছর ছয়েক আগে জি সরকারের ‘গার্মেন্টস কন্যা’ সিনেমায় জুটি বেঁধেছিলেন ইমন ও পপি। তাদের নাটকে দেখা গেলেও এরপর আর সিনেমায় দেখা যায়নি। আবারো একসঙ্গে ফিরছেন বড়পর্দায়।
‘সাহসী যোদ্ধা’ শিরোনামের ছবির কথা অনেকদিন ধরে শোনা যাচ্ছিল। প্রথমেই পপিকে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়। এবার যুক্ত হলেন ইমন।
এতে পপিকে দেখা যাবে একজন কাস্টম অফিসারের চরিত্রে। এ প্রসঙ্গে নায়িকা জানান, ছবির গল্প ও চরিত্র তার দারুণ পছন্দ হয়েছে। এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি। সিনেমাটিতে অভিনয় করে দেখানোর অনেক সুযোগ রয়েছে।
অন্যদিকে ইমনও জানান, ‘সাহসী যোদ্ধা’র গল্প তার পছন্দ হয়েছে।
সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। কাহিনি লিখেছেন কমল সরকার। শুটিং শুরু হবে মার্চে।
সাম্প্রতিক বছরগুলোতে ইমন ও পপি দুজনকেই খুব একটা বড়পর্দায় দেখা যায় না। ইমনকে সর্বশেষ দেখা গেছে স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’তে। সিনেমাটি দর্শকদের মন কাড়তে পারেনি। পপি অভিনীত ‘সোনাবন্ধু’ সর্বশেষ ঈদুল আজহায় মুক্তি পেলেও বক্স অফিসে সুবিধা করতে পারেনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.